সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নতুন করে ২১৪ মডেল মসজিদ নির্মাণ হবে: ধর্ম উপদেষ্টা
spot_img
spot_img

নতুন করে ২১৪ মডেল মসজিদ নির্মাণ হবে: ধর্ম উপদেষ্টা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উপজেলা পর্যায়ে সরকার নতুন করে ২১৪টি মডেল মসজিদ নির্মাণ করবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষদিনের একাদশ অধিবেশন শেষে সাংবাদিকদের তি‌নি এ কথা ব‌লেন।

সরকার এরই মধ্যে সাড়ে ৩০০ মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মাণকাজ সম্পন্ন করেছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আমি গতকাল কক্সবাজারের পেকুয়ায় একটি মডেল মসজিদ উদ্বোধন করে এসেছি। আমার সচিব আরো ৪৯টি করবেন, আমিও থাকব কিছুতে।

আমরা উপজেলা পর্যায়ে ২১৪টি নতুন মডেল মসজিদ নির্মাণ করব। এগুলোর ক্ষেত্রে যেন সাইট সিলেকশন ভালোমতো হয়, সাইট সিলেকশন কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসকরা। সাইটটা যেন সঠিকভাবে নির্বাচন হয়, নির্মাণসামগ্রী যেন উন্নত হয়, এ ব্যাপারে কঠোর মনিটরিং ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ওনাদের বলেছি জানান তি‌নি।

সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রক্ষার জন্য জেলা প্রশাসকদের সতর্ক থাকার নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে খালিদ হোসেন বলেন, কোনো দুর্বৃত্ত যেন মন্দির, মাজার, মসজিদ, প্যাগোডা অথবা চার্চে অপবিত্রতা করতে না পারে। আমি ওনাদের এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছি। অতীতে ওনারা এভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনেও যেন সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ ভোগ করছি, সেটা বহাল থাকে। আগামী দিনে যেন এ সম্প্রীতির ভ্রাতৃত্বের ধারাবাহিকতা আরো বেগবান হয়, এ ব্যাপারে ওনাদের পরামর্শ দিয়েছি।

অপরাধী ধরা পড়লে সঙ্গে সঙ্গে আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। সরকারি ব্যবস্থাপনায় হাজিদের সংখ্যা বাড়ানোর জন্য ওনাদের উদ্যোগী হওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

বেসরকারি হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য আছে জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, ‘‘বিভিন্ন জায়গা থেকে তারা হাজি সংগ্রহ করে, এজেন্সিকে দেয়। এজেন্সির মালিকের সঙ্গে ওই হাজির যোগাযোগ নেই। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে, হাজিদের সঙ্গে এজেন্সির চুক্তি থাকতে হবে। এজেন্সি কোন মানের বাড়িতে রাখবে, ক্যাটারিং সার্ভিস কীভাবে দেবে, পরিবহন সুবিধা কতটুকু দেবে- এসব বিষয়ে চুক্তি। ওনারা মালিকদের চেনেনও না, চুক্তিও করেন না। ফলে অনেক সময় বিপর্যয় দেখা দেয়, ভুল বোঝাবুঝি হয়, আমাদের কাছে বিচার আসে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments