বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজরুরি গ্যাস সরবরাহে ৮ কার্গো এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাব অনুমোদন
spot_img
spot_img

জরুরি গ্যাস সরবরাহে ৮ কার্গো এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাব অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে আট কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ চারটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১২ আগস্ট) কমিটির ২৫তম সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে তৈরি হওয়া জরুরি গ্যাসের চাহিদা পূরণে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তিনটি পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মোট আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে দুই কার্গো, চীনের চায়না রুনজে হোল্ডিংস থেকে দুই কার্গো এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকরপোরেটেড থেকে দুই কার্গো এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করা হবে।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘নদীপ্রবাহ পুনরুদ্ধার, নৌপথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদী খননসহ আনুষঙ্গিক কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘এসএসপিরিট’ প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ট্যাব কেনার প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।

সভায় অনুমোদিত চারটি প্রস্তাবের মধ্যে তিনটি এলএনজি আমদানিসংক্রান্ত এবং অপর প্রস্তাবটি নদী খনন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অ্যান্ড্রয়েড ট্যাব কেনাসংক্রান্ত বলে জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments