ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। পাত্রী জহুরা আক্তার যুথীর সঙ্গে শুক্রবার ০৫ আগস্ট দুপুরে পারিবারিক আয়োজনে রাজধানীতে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, সাংবাদিক এবং শিল্পীরা উপস্থিত হন।

মানিক বলেন, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২০০৫ সালে শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মোস্তাফিজুর রহমান মানিক। বর্তমানে মানিক পরিচালিত মুক্তির অপেক্ষায় আছে ‘আশীর্বাদ’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ এবং ‘যাও পাখি বলো তারে’।
২০১৮ সালে মানিক ‘জান্নাত’ সিনেমা নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments