বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকজার্মানিতে নাগরিকত্বের শর্ত সহজ করে নতুন আইন পাস
spot_img
spot_img

জার্মানিতে নাগরিকত্বের শর্ত সহজ করে নতুন আইন পাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাগরিকত্বের আবেদনের শর্ত সহজ করে নতুন একটি আইন পাস করেছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগ। নতুন আইন অনুযায়ী, জার্মানিতে টানা পাঁচ বছর বসবাসকারী বিদেশিদের নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। আগের আইনে এ সম্পর্কিত সময়সীমা ছিল ৮ বছর।

জার্মান সরকার মনে করছে, এই আইনের মাধ্যমে দেশটি দক্ষ কর্মীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এতে কর্মীসংকট লাঘব হবে। জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে গতকাল শুক্রবার নতুন আইনের পক্ষে বেশি ভোট পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আগের আইনে দ্বৈতনাগরিক এবং সব দেশ থেকে আগত লোকজনকে নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না। নতুন আইনে সেই বিধিনিষেধটিও তুলে নেয়া হয়েছে।

সংসদে নতুন আইনটি ভোটের জন্য উত্থাপনের পর এর পক্ষে ভোট দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থী জোটের আইনপ্রণেতাসহ মোট ৩৮২ জন এমপি। বিপক্ষে ভোট দিয়েছেন দেশটির রক্ষণশীল ডানপন্থী দলগুলোর সংসদ সদস্যরা। দলটির ২৩৪ জন এমপি আইনটির বিপক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বহুত্ববাদ জার্মান সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। যারা বছরে পর বছর ধরে জার্মানিতে বসবাস করছেন, এই দেশের অর্থনীতিকে সচল রাখছেন, নতুন আইনের মাধ্যমে আমরা তাদের কাছে বার্তা দিতে চাই- জার্মানি আপনাদেরও দেশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments