ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড গত ৩০ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের, ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২২ পয়সা লোকসান ছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ০১ পয়সা।
এছাড়া হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৩০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.


































Recent Comments