শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভজিলবাংলায় কুপোকাত জেড ক্যাটাগরি: অন্যান্য অস্বিত্বহীন কোম্পানিতে আতঙ্ক
spot_img
spot_img

জিলবাংলায় কুপোকাত জেড ক্যাটাগরি: অন্যান্য অস্বিত্বহীন কোম্পানিতে আতঙ্ক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কারসাজি চক্রের কবলে জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর যখন অস্বাভাবিক বৃদ্ধি পেল তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছিল অন্যান্য জেডের কোম্পানিও। কিন্তু গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জিলবাংলার শেয়ার স্থগিতের খবরের পর আজ পুঁজিবাজারে গোটা জেড ক্যাটাগরির ওপরে নেতিবাচক প্রভাব পড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেড ক্যাটাগরির ৪২টি কোম্পানি রয়েছে। বাজার ঘুরে দাঁড়ানোর পর প্রায় প্রতিটি কোম্পানির শেয়ার দরই উল্লেখযোগ্যহারে বেড়েছে। তিন মাসের মধ্যে জিলবাংলার শেয়ার দর মাত্র ৩৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২১৩ টাকায় উন্নীত হয়। শুধু জিলবাংলাই নয় অস্তিত্ব সংকটে থাকা তুংহাই নিটিং, শ্যামপুর সুগার, সাভার রিফ্যাক্টরীজ, আরএন স্পিনিং, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, কেয়া কসমেটিকস, জুট স্পিনার্স, সিএনএ টেক্সটাইল, ইমাম বাটন, অলটেক্স, বিডি ওয়েল্ডিং ইত্যাদি কোম্পানির শেয়ার দর মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এসব বিষয় কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। যে কারণে জিলবাংলার সুগার মিলসের শেয়ার লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তবে শুধু জিলবাংলাই নয় যেসব জেড ক্যাটাগরির শেয়ার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সেগুলোর বিষয়েও বিএসইসির কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। আর সেই আতঙ্কে অন্যান্য জেড ক্যাটাগরির বিশেষ করে অস্তিত্বহীন কোম্পানিগুলোর শেয়ারে আজ নেতিবাচক প্রভাব পড়েছে।

আজ তালিকাভুক্ত জেড ক্যাটাগরির ৪২ কোম্পানির মধ্যে মাত্র ৩টির শেয়ার দর বেড়েছে। সবচেয়ে বেশি কমেছে তাল্লু স্পিনিংয়ের। কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন সীমার সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। অর্থাৎ শেয়ার দর ১০ শতাংশ কমেছে। এরপরে শ্যামপুর সুগারের শেয়ার দর ৯.৯০ শতাংশ, আরএন স্পিনিং ৯.৬২ শতাংশ, জেনারেশন নেক্সট ৯.০৯ শতাংশ, কেয়া কসমেটিকস ৮.৯৬ শতাংশ, সাভার রিফ্যাক্টরীজ ৮.৭২ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments