বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজীবনসঙ্গী খুঁজছেন বাঁধন
spot_img
spot_img

জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের অভিনয় দক্ষতায় দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডেও। পেশাগত ব্যস্ততার বাইরে পরিবার ও নিজেকে বেশ সময় দেন এই অভিনেত্রী। এবার জীবনসঙ্গী খুঁজছেন তিনি।

বাঁধন বলেন, আমার মা-বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনোদিনই কিছু বলেন না। তারা এগুলো আমার ওপর ছেড়ে দিয়েছেন।

যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথচলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনও নট শিওর ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।

সংবাদমাধ্যম অনুযায়ী, বাঁধন বলেন- আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝে মধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি, সেটাও না। আগেও না, এখনও না।

‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ নির্মিত এই সিনেমাটি। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দ্যুতি ছড়িয়েছেন অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে।

উল্লেখ্য, বর্তমানে বাঁধন ব্যস্ত ‘এশা মার্ডার: কর্মফল’ ছবির শুটিং নিয়ে। এটি নির্মাণ করছেন সানী সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ।মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments