বুধবার, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজুলাই অভ্যুত্থানের ব্রেখটীয় মঞ্চায়ন
spot_img
spot_img

জুলাই অভ্যুত্থানের ব্রেখটীয় মঞ্চায়ন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছরের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বার্টল্ট ব্রেখটের ‘দ্য এক্সপ্রেশন অ্যান্ড দ্য রুল’ নাটকটির বাংলা রূপান্তর ‘ব্যতিক্রম ও নিয়ম’ মঞ্চে নিয়ে এসেছে নাট্যদল প্রাচ্যনাট। নাটকটি মঞ্চস্থ হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গত ১৮ ও ১৯ জুলাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অর্থায়নে আয়োজিত এই প্রথম দুই প্রদর্শনী দর্শকের জন্য উন্মুক্ত ছিল।

‘ব্যতিক্রম ও নিয়ম’ নাটকের গল্প গড়ে উঠেছে এক লোভাতুর বণিক সিন্দাবাদ সওদাগরের বাণিজ্যযাত্রায়। তাঁর যাত্রাপথের সঙ্গী কঠোর পরিশ্রমী ও সাদাসিধা এক মজুর এবং এক স্থানীয় গাইড। তাদের পথচলা হঠাৎই রক্তাক্ত মোড় নেয় একটি ভয়ানক ভুল বোঝাবুঝি ও বিভ্রমে। এরপর একটি বিচারের দৃশ্য আমাদের সামনে দাঁড় করায় সেই পুরোনো প্রশ্ন– আইন আদৌ কাকে রক্ষা করে? সম্পদ ও ক্ষমতার সমর্থনে বিচার কি সত্যিই নিরপেক্ষ থাকে?

নাট্যনির্দেশক আজাদ আবুল কালাম জানিয়েছেন–এটি তাঁর প্রথম ব্রেখট নির্দেশনা হলেও ব্রেখটের নাটকে তাঁর অভিষেক ঘটেছিল নব্বই দশকে প্রখ্যাত জার্মান নির্দেশক ফ্রিৎস বেনেভিৎস-এর নির্দেশনায় আইটিআই বাংলাদেশ আয়োজিত ‘লোক সমান লোক’ বা ‘ম্যান ইকুয়াল ম্যান’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে। এই নাটকের মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন খ্যাতিমান মঞ্চ ও আলোক পরিকল্পক মো. সাইফুল ইসলাম। তাঁর দীর্ঘদিনের নাট্যচর্চার স্বীকৃতিস্বরূপ তিনি এ বছর অর্জন করেছেন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতিপদক। ‘ব্যতিক্রম ও নিয়ম’ নাটকের সংগীত রচনা করেছেন নাট্যসংগীতশিল্পী নীল কামরুল, আর নৃত্যরূপ দিয়েছেন স্নাতা শাহরীন।

নির্দেশক আজাদ আবুল কালামের ভাষায়, ‘এখানে মরুভূমি শুধু ভৌগোলিক অবস্থান নয়, নৈতিক অনুর্বরতার প্রতীক।’ মো. সাইফুল ইসলামের মঞ্চনকশায় ফুটে উঠেছে রুক্ষ মরুভূমির বিস্তৃত এক সুররিয়াল ল্যান্ডস্কেপ, যা মানুষের সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করেছে।

নাট্যকার শহীদুল মামুনের রূপান্তরে সওদাগরের চরিত্রে মিশেছে বাংলার লোককাহিনির সিন্দাবাদ নাবিকের বৈপরীত্য। ‘এই অনুবাদ জুড়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি কাজ করেছে–বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে বিচারব্যবস্থা–কীভাবে রাজনৈতিকীকরণ ও দুর্নীতির চাপে ক্ষয়িষ্ণু হতে হতে নিশ্চিহ্ন হবার পর্যায়ে চলে গিয়েছিল, তা গভীরভাবে অধ্যয়ন করা। ফলে, জার্মানির ফ্যাসিস্ট জমানার উন্মেষের প্রাক্কালে লেখা এই নাটকটি বাংলাদেশের সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে আরও প্রাসঙ্গিক, আরও তীব্র হয়ে উঠেছে’, বললেন শহীদুল মামুন। নীল কামরুলের সুরায়নে ভাটিয়ালি সুরের মিশেলে তৈরি হয়েছে এক আধুনিক থ্রেনোডি, যেখানে স্নাতা শাহরীনের নৃত্যভাষ্য যুক্ত করেছে প্রতিবাদের শারীরিক ব্যাকরণ।

শাখাওয়াত হোসেন রিজভীর অভিনয়ে সিন্দাবাদ সওদাগরের চরিত্রে যেমন পুঁজির নিষ্ঠুর বুদ্ধিদীপ্ত চেহারা খুঁজে পাওয়া যায়, অন্যদিকে শতাব্দী ওয়াদুদের কুলি চরিত্রে মূর্ত হয়েছে নিষ্পেষিত মানুষের নীরব চিৎকার। ইয়াদ খোরশিদ ইশানের গাইড চরিত্রে ফুটে উঠেছে স্থানীয় প্রজ্ঞা ও জ্ঞানের সঙ্গে পুঁজির দ্বন্দ্বের টানাপোড়েন।
‘ব্যতিক্রম ও নিয়ম’ নাটকে ব্রেখটের সেই অমোঘ প্রশ্ন আজো প্রাসঙ্গিক–‘কে ঠিক করে কোনটা নিয়ম, আর কোনটা ব্যতিক্রম?’ এই প্রযোজনার মধ্য দিয়ে প্রাচ্যনাটের সুপরিচিত দলগত শক্তি ও সংবেদনশীল অভিনয়শৈলী আবারও দর্শকদের জন্য আনন্দ ও ভাবনার খোরাক তৈরি করল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments