ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জেলখানার শিক ধরে রয়েছেন, আচরণে বিদ্রোহের আভাস, ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, ‘পুরো দেশ যেভাবে আমাকে দেখতে চায়… না, আমার মিষ্টি মুখটার কথা বলছি না।’ এরপরই র্যাপ গানে মেলালেন ঠোঁট। সে গানে সারা পৃথিবীর নীতিপুলিশির প্রতি ছিল তাচ্ছিল্য।

বললেন, এত সহজে তাকে গারদে আটকে রাখা সম্ভব নয়। ভিডিওতে দেখানো জেলখানার শিকগুলো নিছক সাজানো। দুদিন থেকে শোনা যাচ্ছিল দুবাইতে বেড়াতে গিয়ে উরফিকে পুলিশ ধরেছে বলে। অনেকে বলেছিলেন সে দেশে গিয়ে তো পার পাবেন না ভারতে যা খুশি করা যায়, তাই এত কিছু করেছেন।
অন্যদিকে উরফি ভাষ্যমতে, মূল বিষয়টি ছিল অন্য রকম। তিনি বলেন সমস্যা হয়েছিল শুটিং স্পট নিয়ে, পোশাক নিয়ে নয়। দুবাইতে এক জায়গায় শুটিংয়ের কাজ চলাকালে পুলিশ এসেছিল। উরফি এবং তার দলকে বলা হয়েছিল, যে জায়গায় ওই ভিডিও শুট করা হচ্ছিল, সেটি সর্বসাধারণের ব্যবহারের জায়গা।
কয়েক দিন ধরে দুবাইতে রয়েছেন উরফি। সেখানে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। কখনো সমুদ্রসৈকতে, আবার কখনো রাত্রিযাপনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments