ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি আছেন বলেই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে।ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

আজ শনিবার ২৪ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা কিছুটা বিপদে। কিন্তু শেখ হাসিনা বসে নেই। তিনি ক্রাইসেস ম্যানেজমেন্টে সেরা।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতিপক্ষরা হিংসায় জ্বলে যাচ্ছে। তাদের মনে জ্বালা, অন্তরজ্বালা। ১০ তারিখেও পারেনি, ৩০ তারিখেও তারা পারবে না। আওয়ামী লীগ প্রস্তুত। খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments