বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, স্বাগত জানাল সরকার
spot_img
spot_img

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, স্বাগত জানাল সরকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রামিস শেনের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বৈঠকে জ্বালানি সহযোগিতা ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ উপস্থিত ছিলেন।

আলোচনায় রাষ্ট্রদূত রামিস শেন বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও অবহিত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যবস্থায় আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বাড়াতে সরকার কাজ করছে।

তিনি বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে জ্বালানি খাতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments