ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিকিৎসাধীন অবস্থাতেও প্রিয় দল আর্জেন্টিনার জয় উদযাপন করতে ভোলেননি দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রসিক পোস্ট দিয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি।
ম্যাচ চলাকালে নিজের ফেসবুকে পরীমনি লেখেন, ‘হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।’ পোস্টটির সঙ্গে তিনি হাস্যরসাত্মক ইমোজিও জুড়ে দেন।
আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। লালালা… লিও মেসি।’ পোস্টে ছিল ভালোবাসা ও নাচের ইমোজি।
পরীমনির দুটি পোস্টই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্তরা হাস্যরস ও উচ্ছ্বাসে অংশ নেন। অনেকেই তার রসবোধের প্রশংসা করেন, আবার অনেকেই আর্জেন্টিনার জয় উদযাপনে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে আসছেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা। তবে হাসপাতালে চিকিৎসাধীন থেকেও পরীমনির ব্যতিক্রমী উদযাপন এবার বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments