ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাতার বিশ্বকাপে ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতলো আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সের কোম্যানের নেওয়া শট আটকে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শুধু ফাইনালে না পুরো টুর্নামেন্টে অসাধারণ প্রতিভা দেখিয়ে জিতে নিলেন গোল্ডেন গ্লাভস।

পুরো বিশ্বকাপের ৭ ম্যাচে ক্লিনশিট রেখেছেন ৩ ম্যাচে। তবে ম্যাচ বাঁচানো অসাধারণ সেভের মাধ্যমে দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। এমনকি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সঙ্গে ম্যাচের শেষ দিকে ম্যাচ বাঁচানো বল সেভ করেন এমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে নেদারল্যান্ডের দুটি শট আটকে দেন তিনি । তার মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনরা।
এছাড়াও পুরো টুর্নামেন্টে ছিলেন অনবদ্য। ফাইনালেও করেছেন অসাধারন কিছু সেভ। আর টাইব্রেকারে কোম্যানের নেওয়া শট আটকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ তুরে দেন আর্জেন্টিনার এই বাজপাখি। আর তাই নির্বাচিত হন বিশ্বকাপের সেরা গোলরক্ষক। জিতে নেন গোল্ডেন গ্লাভস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments