ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে কোম্পানির ১ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে এই কর্পোরেট পরিচালক ৬ লাখ শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments