ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৪১৭ বারে ১৫ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২০৬ বারে ২ লাখ ২৪ হাজার ৭১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ লাখ ২০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আজিজ পাইপসের বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। কোম্পানিটি ৪৮৫ বারে ৮১ হাজার ৯৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫.৪৫ শতাংশ, আমান ফিডের ৪.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৭৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৩.০৬ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালসের ২.৯৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২.৭৬ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২.৭৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.



























Recent Comments