ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ নভেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৭.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৪ শতাংশ বা ৭৮.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৭৩.৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৯.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৭৬.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ২৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৭৪ লাখ ২১ হাজার ৯টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৯৫৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৭ কোটি ১০ লাখ ৩ হাজার টাকা।
গত কার্যদিবস অর্থাৎ ২৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৫ শতাংশ বা ৬৫.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৫২.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪২.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০২.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৬৭২টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ৯২০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৪৯ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৭ শতাংশ বা ২১৬.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮৪২.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫১টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ১২ লাখ ৬২ হাজার ৪৯৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৩৫২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ১৪২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments