ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৬৬ বারে ১ কোটি ৯ লাখ ৪০ হাজার ৫৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২৪ বারে ৯২৩টি শেয়ার লেনদেন করেছে।যার বাজার মূল্য ১০ হাজার টাকা।১৪
তালিকার ৩য় স্থানে থাকা অরিয়ন ফার্মার বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৩৬৯ বারে ৪০ লাখ ৮৫ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেনা কল্যাণ ইন্সুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৮.৯১ শতাংশ, অরিয়ন ইনফিউসনের ৮.৮৭ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওর্য়াকের ৮.৯৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৭.৬৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৮.৪৪ শতাংশ এবং বে লিজিংয়ের এর শেয়ার দর ৬.৯৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments