ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৮ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৮৬ বারে ৯০ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ মোনোস্পুলের শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ২৩১ বারে ৩২ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫০ লাখ ১০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ৮০০ বারে ৮ লাখ ৩৩ হাজার ৬৬০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বেঙ্গল উইন্ডসোরের ৫.৮৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমের ৫.৭৪ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ৫.১০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩.৫৫ শতাংশ, ফাইন ফুডসের ৪.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.১২ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments