বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটস হেরে বোলিংয়ে বাংলাদেশ
spot_img
spot_img

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। টসে জিতেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।আগে ব্যাটিংয়ের কারণ হিসেবে ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টার কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, টসে জিতলে তিনি ফিল্ডিংই নিতেন। যার অর্থ দাঁড়ায়, দুই অধিনায়কেরই ইচ্ছা পূরণ হয়েছে।

বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছে চলতি মাসেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে সিরিজটি শেষ হয়েছে ২–১ ব্যবধানের হারে। আর পাকিস্তান সর্বশেষ বিশ ওভারের ম্যাচ খেলেছে গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে পাকিস্তান হেরেছিল ৪–১ ব্যবধানে। নিজেদের সর্বশেষ সিরিজে হেরে যাওয়া দুই দল এবার মুখোমুখি হারের যন্ত্রণা ভোলার অভিযানে।

গত ২১ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টির একাদশই রেখে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আউয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments