ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দরপতনে পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। আজ ১৫ ফেব্রুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৯.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ২৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৬.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২০.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৯.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ২২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ২৬৪ টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৩১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ ৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৮.৭৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ৬০.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫১৯.৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৯৭.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৪ টির, কমে ২৭২ টির এবং অপরিবর্তিত রয় ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ১৬.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ৮৬৬ টি শেয়ার ৩ লাখ ৩৫ হাজার ৪৬১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৪১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৮৮.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৬১৬.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৪ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৬৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৫২ লাখ ৪ হাজার ১৫৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৩৪ কোটি ৫৪ লাখ ৬ হাজার ৯২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments