শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনের পর সূচকে উত্থান: বেড়েছে লেনদেন
spot_img
spot_img

টানা পতনের পর সূচকে উত্থান: বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ এপ্রিল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৫১.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৯ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৪৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩০.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৩.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩৬.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.৫৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৮৭৩টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৩০৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৯৯ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৭২.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৪৮২.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪২৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.৩৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪০৯.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪ টির, কমে ৩৪৭ টির এবং অপরিবর্তিত রয় ১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ২০৯টি শেয়ার ২ লাখ ৩২ হাজার ৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৮৯ কোটি ৭২ লাখ ৯৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১০ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৩ শতাংশ বা ১২১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৫২.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৯ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৬০ লাখ ৮১ হাজার ২৫০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার ৭৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১২ কোটি ৬ লাখ ৪৬ হাজার ১৭৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments