বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনে শেয়ারবাজার: লেনদেনও নেতিবাচক
spot_img
spot_img

টানা পতনে শেয়ারবাজার: লেনদেনও নেতিবাচক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা তিন কার্যদিবস ধরে শেয়ারবাজারে দরপতন চলছে। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। বর্তমান বাজারকে ঘিরে এমন কোন ইস্যু নেই যে টানা দরপতন হতে থাকবে। তবে টানা উত্থানের পর বর্তমানে কারেকশন চলছে এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

জানা যায়, আজ ১৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২২.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৩.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৪.৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭২.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। সারাদিনে ডিএসইতে ৫৪ কোটি ৮৭ লাখ ৫ হাজার ১৬০টি শেয়ার ২ লাখ ৭৭ হাজার ১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৩৯ কোটি ৭০ লাখ ৭ হাজার টাকা।

গতকাল ১৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ৩০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৬.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৯৩.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৯২.৫৭৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৯টির, কমে ১৯২টির এবং অপরিবর্তিত রয় ২১টির। সারাদিনে ডিএসইতে ৭২ কোটি ২০ লাখ ৮৯ হাজার ২৭৯টি শেয়ার ৩ লাখ ১২ হাজার ৪২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩২৯ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৫ শতাংশ বা ৬০.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৭.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯১টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৮৫৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০ কোটি ১ লাখ ৪৮ হাজার ৮০৯ টাকা।। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১০ কোটি ৯ লাখ ১৯ হাজার ৯৫০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments