ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১৭ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি (Solo EPS) আয় হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ১৬ পয়সা।
আগামী ৯ আগস্ট সোমবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments