
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নন-কনভার্টেবল আনসিকিউর্ড উইম্যান এম্পাওয়ারমেন্ট জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । সোমবার (১৯ জুলাই) বিএসইসির ৭৮৫তম সভায় এই অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, এই বন্ডের ডিসকাউন্ট ভ্যালু ১৭৩ কোটি ৪৫ লাখ টাকা এবং টোটাল ফেস ভ্যালু ২০০ কোটি ১০ লাখ টাকা।
এই বন্ডের ডিসকাউন্ট হার ৭.৫০%, যার কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments