ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাতার বিশ্বকাপ খেলার আজ দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের মধ্য দিয়েই নির্ধারিত হবে এই দুই দলের ভাগ্য। কার রাউন্ড অব ১৬-তে খেলার সুযোগ বেঁচে থাকবে আর কার থাকবে না।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার চেয়ে কিছুটা ভালো অবস্থানে তিওনেশিয়া। কাতার বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ড্র করেন। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেন অস্ট্রেলিয়া। টিকে থাকার ম্যাচে ৩-৪-৩ ফরমেশন নিয়ে মাঠে নামছে তিউনেশিয়া। আর অস্ট্রেলিয়া মাঠে নামছে ৪-৩-৩ ফরমেশন নিয়ে।
অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটিতে কিছুটা হলেও বেশি উদ্দীপনা থাকবে, কেননা তারা তাদের তৃতীয় ও সর্বশেষ গ্রুপ ম্যাচটি খেলবে ডেনমার্কের বিপক্ষে, যে ম্যাচটি তাদের নাগালের পুরোপুরি বাইরে বলা যায়। অন্যদিকে, তিউনিসিয়া তাদের সবশেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের, যে ম্যাচটি জেতা তাদের জন্য প্রায় অসম্ভবই বলা যেতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments