ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেয় সৌদি আরব। এবারের বিশ্বকাপের হট ফেবারিট দল আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের জয় দৌড় থামিয়ে দিয়ে ফুটবল বিশ্বকে বোঝায় তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

আজ নিজেদের দ্বিতীয় খেলায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় সৌদি আরব মুখোমুখি হবে পোল্যান্ডের। তবে শক্তি-সামর্থ্যের হিসেব করলে পোল্যান্ড থেকে অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরব। তাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় শুধু নয়, বরং বড় ব্যবধানের একটি জয় হাসিল করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই হবে ইউরোপের এই দলটি।
শুধু এই গ্রুপ নয়, এবারের বিশ্বকাপের যে কোন গ্রুপে স্থান পেলেও সৌদি আরবকে আন্ডারডগ হিসেবেই দেখা হতো। এবং এই ম্যাচটিতেও তাদেরকে সেই আন্ডারডগ হিসেবেই দেখা হবে, কেননা তাদের প্রতিপক্ষ পোল্যান্ডের নিকট রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন, যার নাম রবার্ট লেভানদোস্কি।
এদিকে সাম্প্রতিক ফর্মের দিক দিয়ে দেখলে বলতেই হয় যে, পোলিশরা কিছুটা পিছিয়েই রয়েছে। বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের সুযোগ পেয়েও অর্জন করতে পারেনি। ফলে ড্র করে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এছাড়া বিশ্বকাপের আগে প্রস্তুতিস্বরূপ খেলা উয়েফা নেশনস লিগে তারা ৬টি ম্যাচ খেলে তার মধ্যে থেকে কেবল ২টিতেই জয়ের দেখা পেয়েছে।সেই ৬ ম্যাচে মোট ৬টি গোল করেছিল তারা, কিন্তু বিনিময়ে কন্সিড করেছিল মোট ১১টি গোল।
অন্যদিকে সৌদিকে এই ম্যাচে নিজেদের আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া জয়টি। বিশ্বকাপে আসার আগে সৌদি আরব বাজে ফর্মেই ছিল। এবং এ অবস্থাতেই পা রাখেন কাতারে। আসার পরেই প্রথম ম্যাচে দেখান নতুন চমক। আসা রাখা যায় এই ম্যাচটি পোল্যান্ডর জন্য মোটেও সহজ হবে না। লড়াই করতে হবে শেষ অবধি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments