ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে প্রতি বছর টিবিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন ৩৮ হাজার মানুষ। এমনকি ৯০ শতাংশ রোগী থেকে যায় শনাক্তের বাইরে। টিবি রোগ নির্ণয় কখনও খুব সহজ আবার কখনও খুবই কঠিন হয়ে পরে। ফলে রোগী ব্যবস্থাপনায় বিভিন্ন সময়ে অপ্রত্যাশিত ভুল এড়াতে শুধু এক্স-রে দেখে টিবির ওষুধ না দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি সংশ্লিষ্ট সব পরীক্ষার পর নিশ্চিত হয়ে ওষুধ সেবন করার পরামর্শ দেন তারা।

‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’ নয় দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে তাদের অভিজ্ঞতা বিনিময়ে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। তারা বলেন, টিবি শনাক্তে দক্ষ না হয়ে উপায় নেই। কারণ আরও অনেক রোগেরও উপসর্গ টিবির মত। তাই টিবি শনাক্তে চিকিৎসকদের যথেষ্ট সতর্ক হতে হবে।
এছাড়া এক্স-রে, আল্ট্রাসাউন্ড, এমআরআই, সিটি স্ক্যান দ্বারা শরীরের যেকোনো অংশ কীভাবে ছোট ছোট অংশে ভাগ করে পর্যবেক্ষণ করা যায়, সেসব বিষয়গুলো রেডিওলজি কোর্সে উপস্থাপন করা হয়। রেডিওলজির ব্যবহার নিয়ে যেসব ভুল ব্যাখ্যা আছে সেগুলো বিশ্লেষণ করে দেখিয়ে দেন বিশেষজ্ঞরা। রেডিওলজির পেশাগত ঝুঁকি এড়াতে কর্মীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন। আল্ট্রাসনোগ্রাফি পদ্ধতি এবং এর মাধ্যমে রোগ নির্ণয় সম্পর্কে ও দিক নির্দেশনা দেন। তারা বলেন, আল্ট্রাসনোগ্রাফি এক্স-রের থেকে কম ঝুঁকিপূর্ণ।
এছাড়া এতে কার্ডিওভাসকুলার, এবডোমেন এবং লাং এর বিভিন্ন রোগ আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে সহজে শনাক্তের পদ্ধতি হাতে কলমে শেখানো হয় প্রেজেন্টেশনে তারা কেইস স্টাডি বেইস অভিজ্ঞতা বিনিময় করেন। এমনকি হাতে কলমে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।
এই সেশনে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম, পিএইচএ এর রেডিওলজি ফ্যাকাল্টি লিড ডা. সাদিয়া সুলতানা, সিসিএম ফ্যাকাল্টি লিড অধ্যাপক আয়েশা শিকদার, কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্স সেন্টারের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত গফুর, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হেনা খাতুন, এভার কেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জাফর ইকবাল পৃথক পৃথক বিষয়ে প্রেজেন্টেশন দেন।
এ দিনে হল-১ এ ‘লন্ডন কোর রিভিউ’ এবং হল-২ এ ‘ক্রিটিক্যাল কেয়ার ইন অবসটেট্রিকস’, ‘রেডিওলোজি’ কোর্স অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি রোববার সম্মেলন পূর্ব কোর্স শুরু হয়। এদিন লন্ডন কোর রিভিউ ও পিএএলএস কোর্স অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মূল পর্ব শুরুর আগে আগামী ৩ দিনে লন্ডন কোর রিভিউ, ক্রিটিক্যাল কেয়ার ইন অবসটেট্রিকস, সিস্টেমেটিক রিভিউ অফ মেডিক্যাল লিটারেচার, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্রেডিয়াট্রিকস, মেকানিক্যাল ভেন্টিলেশন, হোমোডায়ালিস কোর্স, গ্যাস্ট্রোএন্টারোলজি ফরগাট এবং পেলভিক মোটিলিটি, ব্রেস্টক্যান্সার প্রিসেটরসিপ ফর ইয়াং অনকোলজিস্ট, কোর্স অন কউিনিকেশন স্কিল নিউরোরেডিওলোজি ওয়ার্কশপ, স্টাটিজিক কোর্স, মাস্টারক্লাস ইন লিভার ট্রান্সপ্লান্ট, আইআর ট্রোন্সপ্লান্ট হেপাটোলজি, ইনাগুরেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব কোর্সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানীর তাদের মতামত তুলে ধরবেন। এই প্রথম বারের দেশে অনুষ্ঠিত হচ্ছে পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪।
এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু বাংলাদেশে নয়; দক্ষিণ এশিয়ায় এই প্রথম। নয় দিনের এই সম্মেলনে দুই হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিক্যাল শিক্ষার্থী অংশ নিচ্ছেন। স্পিকার হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনেরও অধিক খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। নয় দিনের সম্মেলনে থাকছে ৩০ টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম//এম আর.
































Recent Comments