সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদটেকনো ড্রাগসের আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

টেকনো ড্রাগসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ পুঁজিবাজারে লেনদেন শুরু করা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩১ পয়সা। তবে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩০ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৯০ পয়সা ছিল। তবে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৫১ পয়সা।

উল্লেখ, টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ার লেনদেন আজ ১৪ জুলাই রোববার “ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস” সেক্টরের অধীনে শুরু হয়েছে। কোম্পানিটির ট্রেডিং কোড হলো- “TECHNODRUG” এবং ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড হলো- “১৮৪৯৯”।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments