মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ‘চিন্তা করাও বোকামি’: শান্ত
spot_img
spot_img

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ‘চিন্তা করাও বোকামি’: শান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও চলতি আসরের অন্যতম ধারাবাহিক দল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ২০২৩-২৫ চক্র। এরপরই শুরু হবে নতুন চক্রের লড়াই।

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এখনই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন না। বরং ধাপে ধাপে উন্নতি করাই তার লক্ষ্য। মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেক বড় স্বপ্ন। এখন সেটা ভাবাটাই বোকামি হবে। আমাদের লক্ষ্য হলো ছোট ছোট ধাপ অতিক্রম করে এগিয়ে যাওয়া।

বাংলাদেশ ২০২১-২৩ চক্র শেষ করেছিল ৯ নম্বরে থেকে। পরবর্তী চক্রে অবস্থান ছিল ৭ নম্বরে। এবার সেই অবস্থান আরও কিছুটা ওপরে নেওয়ার লক্ষ্য অধিনায়কের। শান্ত বলেন, ‘গত চক্রে আমরা মাত্র এক ম্যাচ জিতেছিলাম, এবার জিতেছি চারটি। নতুন চক্রে যদি আরও বেশি জিততে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে ফাইনালও খেলা সম্ভব হবে। আপাতত লক্ষ্য, পয়েন্ট তালিকার ৪ বা ৫ নম্বরে থাকা।

টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার পর এখন শুধুই লাল বলের ক্রিকেটে মনোযোগ শান্তর। নতুন এই ভূমিকায় আরও সময় চেয়েছেন তিনি, আর সেটা বোর্ডও মেনে নিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, অধিনায়কত্বে সফল হতে হলে লম্বা সময়ের প্রয়োজন। আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে কোনো একটি টুর্নামেন্টকে সামনে রেখে পরিকল্পনা সাজানো যায়।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট দিয়ে ২০২৫-২৭ চক্র শুরু করবে বাংলাদেশ। সেই চক্রেই বড় কিছু করে দেখাতে চায় শান্তর দল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments