ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাতার বিশ্বকাপে বলিউড তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে উদ্ভোধনী অনুষ্ঠান ও সমাপনী মঞ্চ মাতিয়েছেন নোরা ফাতেহি। দর্শক মাতানো নয়, আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচের আগে মাঠের ভেতর বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস।

একজন সাবেক ফুটবলারের হাতে ট্রফি থাকতেই পারে, তবে দীপিকা কেন সেখানে? তাহলে ফাইনালে খেলা শুরুর আগে ট্রফি নিয়ে মাঠে দীপিকা কেন এমন প্রশ্ন অনেকেরই। মূল বিষয় হলো- ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা। তিনিই ফরাসি কোম্পানিটির প্রথম প্রতিনিধি।
ট্রফির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন থেকে শুরু করে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হওয়া সত্যিই এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না।
বিশ্বকাপের ট্রফি মূলত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্সে করে। ২০১০ থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁ। বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিতোঁ সেই বাক্সটিতে ট্রফি নিয়ে মাঠে হাজির হন দীপিকা। বিশ্বকাপে ভারত না থাকলেও একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments