ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২৫ বছর আগে ‘টাইটানিক’ ছবি মুক্তির পর থেকে সিনেমাটির শেষের গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে বিতর্ক চলছে। জাহাজের ডুবে যাওয়ার পরে ছবিতে রোজ কেট উইন্সলেট ভাসমান দরজার ওপর তুলে জীবন বাঁচানো হয়েছে, তবে দর্শকদের মতে জ্যাক লিওনার্দো ডিক্যাপ্রিও বাঁচতে পারতেন এই বির্তকের ব্যাখা দিলেন পরিচালক জেমস ক্যামেরন।

পরিচালক ক্যামেরন শুক্রবার ১৬ ডিসেম্বর “টরন্টো সানকে” বলেছেন জ্যাক ও রোজকে একটি কাঠের দরজার ওপর রেখে ফরেনসিক বিশ্লেষণ করে তারা দেখেছেন, সেই অবস্থায় দরজার ওপর একজন টিকে থাকতে পারবেন। দুজনের টিকে থাকা কোন ভাবেই সম্ভাব নয়। তিনি বলেন, জ্যাকের মৃত্যুর দরকার ছিল। এতে ভালোবাসার সঙ্গে ত্যাগও রয়েছে। ত্যাগ দিয়েই ভালোবাসা অনুমান করা যায়।
আলোচিত সেই দৃশ্য নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে এরমধ্য একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জেমস ক্যামেরন। চিত্রটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল জিওগ্রাফিকে মুক্তি পাবে। পরিচালক ক্যামেরন টাইটানিক ছবি পর ২০০৯ সালে অ্যাভাটার সিনেমা মুক্তি পাওয়া পর দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পায় এবং এরপর এ সিনেমা নিয়েও বেশ বিতর্ক হয়। চলতি বছর ১৬ ডিসেম্বর তার ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি মুক্তি পেয়েছে।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments