বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করবেন নেতানিয়াহু
spot_img
spot_img

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করবেন নেতানিয়াহু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্ডানসহ আরব দেশগুলোতে পাঠানোর কথাও ব্যক্ত করেন। ট্রাম্পের এসব পরিকল্পনাকে শক্ত সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, গাজা দখলে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজা ভিন্নভাবে গঠন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

এ ছাড়া ইসরায়েলি এই নেতা অঙ্গীকার করেছেন, হামাস বা ফিলিস্তন কর্তৃপক্ষ গাজা শাসন করতে পারবে না। গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপরেই নেতানিয়াহুর পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি সোমবার ঘোষণা দিয়েছেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় প্রস্থান’-এর জন্য একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন।

গত ১৫ মাস ধরে যুদ্ধের পর গাজায় গত ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি টেকসই হবে না বলে জানান স্বয়ং ট্রাম্প। ফের গাজায় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments