বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
spot_img
spot_img

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে চলতি ফেব্রুয়ারি মাসের ১৭ দিনেই চতুর্থবারের মতো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এটিই দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। সোমবার ১৭ ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে।

জানা যায়, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ, গত ১ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি ও ১০ ফেব্রুয়ারিতেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments