বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাডাইভ দিয়ে রেড কার্ড পেলেন নেইমার
spot_img
spot_img

ডাইভ দিয়ে রেড কার্ড পেলেন নেইমার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের বিরতির পর মাঠে ফিরেই লাল কার্ড দেখতে হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। পিএসজির হয়ে স্ট্রসবার্গের বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের বক্সের মধ্যে ইচ্ছা করে ডাইভ দিয়ে পড়ে যান তিনি। রেফারি নেইমারের এই অভিনয়ের জন্য তাকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেটা পরিণত হয় লাল কার্ডে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে যেতে হয় নেইমারকে।

এদিন ৬০.১৭ মিনিটের মাথায় তার পেছনে থাকা স্ত্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনকে মুখমন্ডলে আলতো থাপ্পরের মতো মেরে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর ৬১.৩৮ মিনিটের মাথায় স্ত্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। তাতে ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি।

এই ম্যাচে লাল কার্ড দেখায় রোববার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানের দল লেন্সের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। অবশ্য ম্যাচের আগে ১৪ মিনিটে তার ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নিয়ে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুইনহোস।

ম্যাচের ৫১ মিনিটে মারকুইনহোসের গায়ে লেগে বল জালে জড়ালে আত্মঘাতী গোলে সমতা ফেরে। কিন্তু ম্যাচের বারতি সময়ে কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments