ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাস্তার এক পাশে দাঁড় করানো মোটরসাইকেল। চালকের আসনে বসে আছেন অভিনেতা করন কুন্দ্রা। কিছুক্ষণ পর তার সামনে এসে বসেন তার প্রেমিকা অভিনেত্রী তেজস্বী প্রকাশ। মোটরসাইকেলে চালকের পেছনের আসনে না বসে সামনে বসার কারণে যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বিশেষভাবে নজর কেড়েছে।

করন কুন্দ্রা ও তেজস্বীর মিউজিক ভিডিওর দৃশ্যের জন্য শটটি দিয়েছিলেন এই প্রেমিক জুটি। তবে মিউজিক ভিডিওতে যে শটটি ব্যবহার করা হয়েছে এটি সেটি নয়। বরং শটটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই জুটির এক ভক্ত।
বিগত বছর ধরে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী তেজস্বী প্রকাশ ও করন কুন্দ্রা। এই টিভি রিয়েলিটি শোয়ে রাতারাতি সম্পর্ক গড়ে উঠলেও অধিকাংশ ভেঙে যায়। তা ছাড়া তেজস্বীর আগে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন করন কুন্দ্রা। যার ফলে অনেকেই তার উপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments