ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ জুন) মূল্যসূচকের পতনে লেনদেন কিছুটা কমেছে। এদিকে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৭ দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭০ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭ টির, কমেছে ২৭৬ টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৪ টি কোম্পানির বাজারদর।
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৭ টির, কমেছে ৯৬ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৪৫ পয়েন্টে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ


































Recent Comments