ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলছে বিমা কোম্পানিগুলোর শেয়ারের দাপট। আজ রোববার ডিএসইর টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০ কোম্পানির মধ্যে নয়টিই হচ্ছে বিমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৮.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৩ টাকা বা ১০ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এর মাধ্যমে নিটল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে।
ডিএসইর টপটেন গেইনারে বীমা খাতের অন্য ৮টি কোম্পানির মধ্যে প্রভাতি ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৭৮ শতাংশ, কন্টিন্টোল ইন্স্যুরেন্সের ৯.৫৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৮৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮.৩৯ শতাংশ। এছাড়া দর বৃদ্ধির শীর্ষে সর্বশেষ অবস্থানে রয়েছে জিকিউ বলপেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments