সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিএসইর নোটিশের জবাব দিলো দুই বীমা কোম্পানি
spot_img
spot_img

ডিএসইর নোটিশের জবাব দিলো দুই বীমা কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানি দুটিতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানি দুটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-  রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৫ মে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪৫.৮০ টাকায়। আর ০৫ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৯.৬০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৩.৮০ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৫ মে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৩.১০ টাকায়। আর ০৫ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৮.৬০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments