ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইর নোটিশের জবাব দিয়ে ইস্টার্ন হাউজিং জানিয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
গত ১৪ আগস্ট ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দর ছিল ৫৭.৬০ টাকায়। আর ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮০.১০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২২.৫০ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments