মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইর পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত
spot_img
spot_img

ডিএসইর পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএসইর এক হাজার একশ বারোতম পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে ৩০ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার নিয়োগ অনুমোদন দেয়।

ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

বর্তমান দায়িত্বে যোগদানের আগে তিনি ২০২২, ২০২৩ থেকে ২০২৪ এবং ২০২৬ সালে তিনটি পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

স্টাফ পর্যায়ে তিনি একটি পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার অপারেশনস তিন এবং ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে পরিচালক পরিকল্পনা, একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ এবং রাষ্ট্রপতির সচিবালয়ে সহকারী সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে ডিরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে আইভরি কোস্টে একবার কোম্পানি সেকেন্ড ইন কমান্ড এবং সিরিয়া ও আইভরি কোস্টে মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, চীনের নানজিং আর্মি কমান্ড কলেজ এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি নাজিয়া আহমেদের সঙ্গে বিবাহিত এবং দুই কন্যার জনক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments