শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা
spot_img
spot_img

ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে অধিকাংশ সূচকের পতনের পাশাপাশি কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা। তবে এ সময়ে দৈনিক গড় লেনদেন ও গড় শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা বা ১ দশমিক ০৪ শতাংশ।

এদিকে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৫০ দশমিক ৬৩ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে সূচকটি ৩৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে।

অন্যদিকে ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ কমে ২ হাজার ৮৬ দশমিক ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ কমে ১ হাজার ৫০ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় আরও দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৭ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩৯৫ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা। একই সময়ে মোট ৮৭ কোটি ১৩ লাখ ৩০ হাজার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৪০ কোটি ৭২ লাখ ৬০ হাজার।

বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, বিদায়ী সপ্তাহে ১০৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির। এ ছাড়া ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৭৯ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা, এসএমই মার্কেটে ১২ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে ৫২ লাখ ৯০ হাজার টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments