শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (২৫-২৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২১.৮১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩২ টাকা ১০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে বেড়ে দাঁড়ায় ৩৯ টাকা ১০ পয়সায়। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৯.৩৭ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে এর ক্লোজিং দর ছিল ৫০২ টাকা ৩০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৫৯৯ টাকা ৬০ পয়সায়।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের দর বেড়েছে ১৭.৬৫ শতাংশ। আগের সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ১ টাকা ৭০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে বেড়ে ২ টাকায় পৌঁছেছে।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৬.৪৮ শতাংশ (২৬ টাকা ১০ পয়সা থেকে ৩০ টাকা ৪০ পয়সা), হাইডেলবার্গ সিমেন্টের ১৩.২৭ শতাংশ (৯ টাকা ৮০ পয়সা থেকে ১১ টাকা ১০ পয়সা), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ১২.৫০ শতাংশ (১ টাকা ৬০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা), প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১২.০০ শতাংশ (২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৮০ পয়সা), ক্যাপম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১১.৩৩ শতাংশ (১৫ টাকা থেকে ১৬ টাকা ৭০ পয়সা), খুলনা পাওয়ার কোম্পানির (কেপিসিএল) ১১.১১ শতাংশ (৯ টাকা ৯০ পয়সা থেকে ১১ টাকা) এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১০.৯৮ শতাংশ (৮ টাকা ২০ পয়সা থেকে ৯ টাকা ১০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments