ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির কারখানা ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ’ শীর্ষক একটি পোস্ট প্রকাশের পর এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর ১৬ জুলাই ২০২৬ তারিখের চিঠির জবাবে তালিকাভুক্ত কোম্পানি তমিজ টেক্সটাইল (Tamij Textile) জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারার বিধান অনুযায়ী গত ১৩ জুলাই ২০২৬ থেকে কোম্পানির কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
কোম্পানিটি জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক গঠনমূলক আলোচনা ও বিভিন্ন উদ্যোগ গ্রহণের পর পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ১৮ জুলাই ২০২৬ থেকে কারখানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
এছাড়া, কারখানার সাময়িক কার্যক্রম বন্ধ থাকার ফলে কোম্পানির আর্থিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়েছে, তা বর্তমানে মূল্যায়ন করা হচ্ছে বলেও জানিয়েছে তমিজ টেক্সটাইল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments