সোমবার, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার
spot_img
spot_img

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের প্রথম ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার।

এ ছাড়া দেশে কার্যরত বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ২৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৪০ লাখ ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments