ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কনসোর্টিয়ামে যোগ দেবে ব্যাংকটি। আরও ৯টি ব্যাংক নিয়ে এ কনসোর্টিয়াম গঠিত হবে। তাতে স্পন্সর বা উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে থাকবে পূবালী ব্যাংক।
প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ডিজি১০ ব্যাংক পিএলসি (Digi10 Bank Plc)। এর স্পন্সর বা উদ্যোক্তাদের মধ্যে আরও রয়েছে- সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক।
প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধন হতে পারে ১২৫ কোটি টাকা। এতে পূবালী ব্যাংক পরিশোধিত মূলধনের ১১.১১ শতাংশ তথা ১৩ কোটি ৯০ লাখ টাকা যোগান দিতে পারে।
উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে কোম্পানিটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments