সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাডিপিএলের ক্লাব কিনলেন তামিম ইকবাল
spot_img
spot_img

ডিপিএলের ক্লাব কিনলেন তামিম ইকবাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এবার নতুন ভূমিকায় আসছেন তামিম ও ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন মিজান ও তামিম।

গুলশান ক্রিকেট ক্লাব কেনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল স্বত্বাধিকারী মিজান। তিনি বলেন, ‘আমরা এবার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

তিনি আরও বলেন, ‘ক্লাবের সব ব্যয় আমরা বহন করবো। তবে ক্লাবের ভেতরের কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনতে চাই না। দলের ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি হোক, সেটাও চাই না। এবারের মৌসুমে যারা চুক্তিবদ্ধ আছেন, তারাই খেলবেন। পাশাপাশি চেষ্টা করবো কিছু ভালো ক্রিকেটার দলে ভেড়ানোর। দলের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।

ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানালেন যে এটা এখনো সিদ্ধান্ত হয়নি আলাপ আলোচনা হয়নি। তিনি বলেন, ‘এখনো আমরা এ নিয়ে ভাবিনি। ক্লাবের হয়ে কে বিসিবি কাউন্সিলর হবেন, সেটি এখনো ঠিক করা হয়নি। যেহেতু তামিম আমার সঙ্গে আছে, আমরা আলোচনা করব এবং সময়মতো সিদ্ধান্ত নেব।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments