মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিবিএর নতুন প্রেসিডেন্ট সাইফুল ইসলাম
spot_img
spot_img

ডিবিএর নতুন প্রেসিডেন্ট সাইফুল ইসলাম

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ–ডিবিএ’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম। তিনি সংগঠনটির ৭ম প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ ও ২০২৫ মেয়াদে ডিবিএর নেতৃত্ব দেবেন। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এবং টানা দুই মেয়াদে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

অপরদিকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে ই্মিনেন্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনে ১৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন তারা।

পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন, স্যার সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে–সিকিউরিটিজ এন্ড কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব–ই–ইলাহী, আলী সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমসের ও এবি এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।

উল্লেখ্য যে, ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত পর্ষদ ২০২৪ ও ২০২৫ মেয়াদে পরবর্তী দুই বছর এসোসিয়েশনের দায়িত্ব পালন করবেন।

সভাপতি নির্বাচিত হয়ে তিনি এসোসিয়েশনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ব্রোকারদের স্বার্থ রক্ষার পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments