
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ও বিভিন্ন সময়ের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো: আইটি কনসালট্যান্ট, ফাস ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স এবং দ্য পেনিনসুলা চিটাগং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালট্যান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ফাস ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ অক্টোবর, বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


























Recent Comments