ডেইলি শেয়ারবাজার রিপোর্ট : ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি।কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, মাইডাস ফাইন্যান্স লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিটেড।

প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা৮১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৬ পয়সা।
মাইডাস ফাইন্যান্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ০৯ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৯১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ১৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩৮ পয়সা।
এদিকে প্রাইম ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসোবে পাঠিয়েছে। আর যাদের লভ্যাংশ ব্যাংক হিসাবে জমা হয়নি, তদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments