ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস লিমিটেড, প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড, মাইডাস ফাইন্যান্স লিমিটেড ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

জেনেক্স ইনফোসিস লিমিটেড: ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৮১ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ১৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৪ পয়সা।
প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৬১ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৯১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬০ পয়সা।
মাইডাস ফাইন্যান্স লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩০ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৬৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৫০ পয়সা।
সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫৬ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৭৮ পয়সা।
এছাড়া, দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময় ছিল ১৫ পয়সা।
ছয় মাসে (জানুয়ারি-জুন,২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময় ছিল ৯১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৩৩ পয়সা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments